মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

বিপিএল ফুটবল

আবাহনীর ড্র, জয়ে শুরু মোহামেডান, পুলিশ এফসি ও বসুন্ধরার
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩, ১১:২৪ অপরাহ্ন

বাংলাদেশে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে আবাহনী লিমিটেড। রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র হয়েছে আকাশী নীল জার্সিধারীদের ম্যাচটি। আবাহনীর হতাশার দিনে জয়ে লিগ মিশন শুরু করেছে মোহামেডান ও বাংলাদেশ পুলিশ এফসি। ফর্টিস এফসির বিপক্ষে সাদা-কালোদের জয় ২-১ গোলে এবং চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে পুলিশ।

শুক্রবার এক যোগে চারস্থানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ শুরু হয়েছে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আবাহনীর সঙ্গে সমানে সমান লড়াই করেছে রহমতগঞ্জ। তবে শুরুতে এগিয়ে গিয়েছিল আবাহনীই। ২১ মিনিটে দলকে গিয়ে নেন জোনাথন ফার্নান্দেস। সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন জোনাথন। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট রহমতগঞ্জ গোলরক্ষক মোহাম্মদ নাঈম প্রথম দফায় ফেরালেও আটকাতে পারেননি ফিরতি শট। বল জড়িয়ে যায় জালে। তবে ব্যবধান ধরে রাখতে পারেনি আবাহনী।

৬৭ মিনিটে সমতার স্বস্তি ফিরে রহমতগঞ্জ শিবিরে। ফ্রি কিকের পর বক্সের ভেতর জটলার মধ্য থেকে লক্ষ্যভেদ করেন ঘানার ফরোয়ার্ড আর্নেস্ট বোয়াটেং।

দিনের অন্য ম্যাচে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ১৩তম মিনিটে এগিয়ে যায় মোহামেডান। মোজাফ্ফর মোজাফ্ফরভের ফ্রি কিকে অনেকটা লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন শাহরিয়ার ইমন। ৪৩ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে বসে মোহামেডান।

মোজাফ্ফরভের ব্যক পাস সতীর্থের কাছে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে নিয়ে আরমান ফয়সাল আকাশ দ্রুত থ্রু পাস বাড়ান বক্সে। গোলরক্ষককে একা পেয়ে অনায়াসে বাকি কাজটুকু সারেন গাম্বিয়ার ফরোয়ার্ড ওমর সার। ম্যাচ যখন ড্র’য়ের পথে এগোচ্ছিল তখনই মোহামেডানের ত্রাতা হয়ে আসেন টনি এমানুয়েল। দ্বিতীয়ার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে মেহেদি হাসানের লম্বা থ্রো ইনে ব্যাক হেডে বল জালে পাঠান ভিয়েতনামেত এই ডিফেন্ডার। তাতে স্বস্তির জয় নিশ্চিত হয় মোহামেডানের।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com