April 23, 2026, 5:25 PM

নিখিলের হ্যাটট্রিকে আজাদকে হারাল ঊষা

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৯:২২ অপরাহ্ন

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আজ শুক্রবার দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় মুখোমুখি হয় সাধারণ বীমা কর্পোরেশন ক্লাব এবং দিলকুশা স্পোর্টিং ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে উষা চক্রের প্রতিপক্ষ ছিল আজাদ স্পোর্টিং ক্লাব।

প্রথম ম্যাচে ৪-২ গোলের ব্যবধানে জেতে বীমা। জয়ী দলের ভারতীয় খেলোয়াড় আশুর জোড়া গোলে এ জয় তুলে নেয় দলটি। এছাড়া বীমার শাকিল হোসেন এবং আরেক ভারতীয় রবি একটি করে গোল করেন। অন্যদিকে দিলকুশার পারভেজ এবং শাসন একটি করে গোল পেলেও দলের হার ঠেকাতে পারেননি। এই হারে রেলিগেশন অনেকটাই নিশ্চিত হয়ে গেল দিলকুশার।

দিনের দ্বিতীয় ম্যাচে একতরফা খেলে ৭-০ গোলের ব্যবধানে জেতে ঊষা। জয়ী দলের ভারতীয় খেলোয়াড় নিখিল নন্দলাল পরদেশির হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় দলটি। এছাড়া জয়ী দলের অভিজ্ঞ ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয় জোড়া গোল করেন, আরেক ফরোয়ার্ড আরশাদ হোসেন এবং মিডফিল্ডার রাজু আহমেদ তপুর স্ট্রিক থেকে আসে অপর দুটি গোল।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com