April 23, 2026, 5:26 PM

শেষ ম্যাচ জিতলেই ফাহাদের জিএম নর্ম

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

ভিয়েতনামের হ্যানয় শহরে অনুষ্ঠানরত হ্যানয় গ্র্যান্ড মাস্টার-৩ দাবা প্রতিযোগিতায় জিএমবি-১ এর অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৮ খেলায় ৬ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে উঠে এসেছেন। ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার কুইজন ডানিয়েল তার সঙ্গে শীর্ষে রয়েছেন।

রোববার অনুষ্ঠেয় নবম বা শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের ফিদে মাস্টার বান গিয়া হাইয়ের সাথে খেলবেন। এ ম্যাচে জয়ী হলেই এ ইভেন্টে হতে একটি গ্র্যান্ড মাস্টার নর্ম অর্জন করবেন। শনিবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভিয়েতনামের গ্র্যান্ড মাস্টার বুই ভিনকে হারান। বিকালে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের আপার সাক্সেনাকে হারান।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com