রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সবুজ- সুদীপের হ্যাটট্রিকে মেরিনার্সের বড় জয়

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৭:২৯ অপরাহ্ন

গ্রীন ডেল্টা ইন্সুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে বড় জয় পেয়েছে ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব। আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৯-২ গোলের ব্যবধানে হারায় তারা। তারকা ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ (হ্যাটট্রিকসহ ৪ গোল) এবং ভারতের সুদীপ চিরমাকোর হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় মেরিনার্স। এছাড়া জয়ী দলের মাঈনুল ইসলাম কৌশিক ও অধিনায়ক ফজলে হোসেন রাব্বি একটি করে গোল করেন।

অ্যাজাক্সের ইমতিয়াজ আহমেদ রুবেল এবং দলটির ভারতীয় খেলোয়াড় প্রমোত দেওয়ান একটি করে গোল করেও দলের বড় হার ঠেকাতে পারেননি। এই জয়ে ১৪ খেলায় মেরিনারের সংগ্রহ ৩৪ পয়েন্ট। শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে ১ পয়েন্ট পিছিয়ে লিগের বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার্স।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com