সিলেট টেস্টে ভালো করেনি বাংলাদেশ। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই অস্বস্তি বয়ে এনেছে। এমন সময়ে সাকিব ফেরা দলের জন্য ইতিবাচক ভূমিকাই রাখবে।
সাকিবের ফেরা সম্পর্কে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, সাকিব খেললে ভালো কথা। তার মতো খেলোয়াড় দলে থাকলে দলের শক্তি অনেক বেড়ে যায়। আমরাও যতদূর জেনেছি সে দ্বিতীয় টেস্টে খেলবে।’
এর আগে সাকিবের ফেরা নিয়ে কথা বলেছিলেন বিসিবির পরিচালক আকরাম খান। তিনি বলেছিলেন, সাকিব যদি দলে আসে তাহলে দলের শক্তি অনেক বেড়ে যায়। খেলোয়াড় হিসেবে তো সে অসাধারণ।’
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষটি শুরু হবে ৩০ মার্চ। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এ ম্যাচেটি। এবারের শ্রীলঙ্কার বিপক্ষে কোনো টেস্ট ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে না।