May 2, 2026, 10:57 PM

আইসিসি মাসসেরা তালিকায় কামিন্দু ও গার্ডনার

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস বাংলাদেশ সফরে অসাধারণ পারফর্ম করেছেন। ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। অন্যদিকে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটার অ্যাশলে গার্ডনার বাংলাদেশের বিপক্ষে বল হাতে ছড়ি ঘুরিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে চমৎকার পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন উভয়ই। দুইজনই জায়গা করে নিয়েছেন আইসিসির মার্চ সেরা ক্রিকেটারের তালিকায়।

কামিন্দু সিলেট টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছেন। চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে অপরাজিত ৯২ রান করেন। আর বল হাতে শিকার করেন ৩ উইকেট। এমন পারফরম্যান্সের পুরস্কার হিসেবে মাসসেরা ক্রিকেটারের মনোনয়নে সেরা তিনে জায়গা করে নিয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও আয়ারল্যান্ডের মার্কা অ্যাডায়ার।

এদিকে বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলেছে অস্ট্রেলিয়ার মেয়োরা। দুই সিরিজেই তারা বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে। অ্যাশলে গার্ডনার ওয়ানডে ক্রিকেটে বল হাতে ৮ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন ৫২ রান। এতে করে মার্চ মাসের মাসসেরা ক্রিকেটারের মনোনয়নে জায়গা করে নিয়েছেন তিনি। তার প্রতিদন্দ্বী হলেন ইংল্যান্ডের মাইয়া বুশিয়েই ও নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।

 


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com