শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

সাকিব যে দলে খেলে, সে দল ভাগ্যবান

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৫:৫১ অপরাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। দলের এমন অবস্থায় দ্বিতীয় টেস্টে ফেরার কথা জানান প্রথম টেস্টে দলের বাইরে থাকা দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত বছরের এপ্রিলের পর সাকিব আর সাদা পোষাকের ক্রিকেটে খেলেননি। অভিজ্ঞ এই অলরাউন্ডার দলে ফেরায় খুশি সহকারী কোচ নিক পোথাস।

ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে সাকিবের ফেরা নিয়ে পোথাস বলেন, আমরা তাকে স্বাগত জানাই। সাকিব যে দলেই খেলুক তাদেরকে ভাগ্যবান বলতে হবে। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয়, সে দলকে অনেক কিছু দিয়ে থাকে।’

সাকিবের ফিটনেস সম্পর্কে পোথাস বলেন, তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওপর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।

সাকিব ফেরার ম্যাচে কয়জন বোলার থাকবে এমন প্রশ্নে পোথাস বলেন, আমরা আগামীকাল সকালে এ সিদ্ধান্ত নেব। সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। শান্তও একজনকে পাবে যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুুবই একজন খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com