শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট

টেস্ট সিরিজ বাঁচানোর লড়াই শুরু আজ
টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৭:৩৮ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা বিপক্ষে আজ শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল দশটায় শুরু হবে ম্যাচটি।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছিল। সিরিজ হার এড়াতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। দলকে সহায়তা করতে এ ম্যাচে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

গত বছরের এপ্রিলে সাকিব আল হাসান সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন। এরপর আর লাল বলের ক্রিকেটে তাকে দেখা যায়নি। অভিজ্ঞ এই অলরাউন্ডার দলে ফেরায় খুশি সহকারী কোচ নিক পোথাস।

ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে সাকিবের ফেরা নিয়ে পোথাস বলেন, আমরা তাকে স্বাগত জানাই। সাকিব যে দলেই খেলুক তাদেরকে ভাগ্যবান বলতে হবে। ড্রেসিংরুমে তাকে পাওয়া সব সময়ই দারুণ ব্যাপার। তার শক্তিমত্তা খুব দ্রুত সবার মধ্যে ছড়িয়ে পড়ে। যখনই সে দলের সঙ্গে যোগ দেয়, সে দলকে অনেক কিছু দিয়ে থাকে।’

সাকিবের ফিটনেস সম্পর্কে পোথাস বলেন, তাকে দেখে দারুণ লাগছে। মনে হয়েছে সে ওজন কমিয়েছে। ওপর বিপিএলটা ভালো গেছে। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো শুরু করেছে। সে খুশি, আর আমরাও সাকিবকে খুশি দেখতে চাই।

সাকিব ফেরার ম্যাচে কয়জন বোলার থাকবে এমন প্রশ্নে পোথাস বলেন, আমরা সকালে এ সিদ্ধান্ত নেব। সাকিব এলে দলের মধ্যে একটা প্রশান্তি চলে আসে। শান্তও একজনকে পাবে যার কাছ থেকে সে পরামর্শ নিতে পারে। সে খুুবই একজন খেলোয়াড়, বিশ্বমানের খেলোয়াড়।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com