July 16, 2026, 2:26 AM

ভিসার জন্য আবেদন করলেন যে সব ক্রিকেটার

খেলা প্রতিবেদক
প্রকাশ ৪ এপ্রিল, ২০২৪

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্রে। তাদের সঙ্গে সহ আয়োজক হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভিসা কার্যক্রম সারতে আজ ক্রিকেটাররা মার্কিন দূতাবাসে গিয়েছিলেন। সেখানে তারা ফিঙ্গার প্রিন্টের কাজও সেরেছেন।

বিশ্বকাপ ক্রিকেটের জন্য ২৩ ক্রিকেটারের পাশাপাশি টিম ম্যানেজমেন্টের ১২ সদস্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। দলের ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিসার জন্য যে সব ক্রিকেটার আবেদন করেছেন তারা হলেন: নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী, আফিফ হোসেন ধ্রুব, জাকির হাসান, নাঈম শেখ, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব, তাইজুল ইসলাম, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও আলিস আল ইসলাম।

এ ছাড়া কয়েকজন ক্রিকেটারের আগে থেকে ভিসা থাকায় তাদের দূতাবাসে যেতে হয়নি। তারা হলেন- সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোহাম্ম সাউফউদ্দিন, নুরুল হাসান সোহান ও এনামুল হক বিজয়।

আগামী জুনে টি-২০ বিশ্বকাপের পর্দা উঠবে। বিশ্বকাপ শুরুর আগের মাসে যুক্তরাষ্ট্রে যাবে ক্রিকেট দল। সেখানে তারা আগভাগে প্রস্তুতি ম্যাচ খেলবে।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com