শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

২২তম স্কয়ার কাপ গল্ফ টুর্ণামেন্টের সমাপ্তি

টি আর স্পোর্ট বিডি
প্রকাশ শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

তিন দিন ব্যাপী ‘২২তম স্কয়ার কাপ গল্ফ টুর্ণামেন্ট ২০২৪’ কুর্মিটোলা গলফ কোর্সে সমাপ্ত হয়েছে।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেঃ জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, বিএএম, এনডিসি, পিএসসি, প্রধান অতিথি হিসেবে সন্ধ্যা সাড়ে সাতটায় কুর্মিটোলা গলফ ক্লাবের ‘ব্যাংকুয়েট হলে’ বিজয়ী গলফারদের হাতে পুরস্কার তুলে দেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, স্কয়ার ফারমাসিউটিক্যালস লিঃ এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুস সামাদ চৌধুরী, বিএসপি, এনডিসি, পিএসসি, ক্লাবের টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্ণেল মোঃ শহিদুল হক (অবঃ), ক্লাব সেক্রেটারি কর্ণেল এস এম সাজ্জাদ হোসেন, বিএসপি, এসপিপি, পিপিএম, এএফডব্লিউসি, পিএসসি, ক্লাবের জেনারেল ম্যানেজার, ক্লাব এ্যাফেয়ার্স লেঃ কর্ণেল আবু মোঃ সাইদুর রহমান (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশনস লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন (অবঃ) এবং দেশের সকল গল্ফ ক্লাব হতে প্রায় ৬০০ জন গল্ফার ও স্কয়ার গ্রুপের উর্ধতন কর্মকর্তাগণসহ সংশ্লি¬ষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং তাঁদের পরিবারবর্গ এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের নাম নিম্নে উল্লেখ করা হলোঃ

ক্রমিক ইভেন্টস বিজয়ী খেলোয়াড়দের নাম
১। উইনার মোহাম্মদ রাফি
২। রানার আপ তৌসিফ ইকবাল সিদ্দিকি
৩। লেডিস উইনার মিসেস লি ইয়ং কিয়ং


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com