July 27, 2026, 5:02 AM

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে গণভবনে আমন্ত্রণ

খেলা প্রতিবেদক
প্রকাশ ২ এপ্রিল, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বুধবার অস্ট্রেলিয়া ও বাংলাদেশের নারী ক্রিকেট দল সাক্ষাত করবে। বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত সম্পর্কে হাবিবুল বাশার বলেন, দুপুর একটায় দুই দলের ক্রিকেটাররা গণভনে যাবেন। শুধু ক্রিকেটাররা সেখানে থাকবেন। প্রথমে শুধু অস্ট্রেলিয়া দল দেখা করতে চেয়েছিল। পরে বাংলাদেশ দলকেও আমন্ত্রণ জানানো হয়। ক্রিকেটারদের সঙ্গে নারী উইংয়ের চেয়ারম্যান নাদেল ভাই থাকবেন।

হাবিবুল বাশার বলেন, বাংলাদেশ দল থেকে ১৫ জন ক্রিকেটার ও চেয়ারম্যান থাকবেন। ক্রিকেটাররা মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলার জন্য বাংলাদেশ সফর করছে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে। টি-২০ সিরিজেও একই পরিণতির দিকে। তিন ম্যাচের সিরিজের দুই ম্যাচ শেষে অস্ট্রেলিয়া ২-০ তে এগিয়ে রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com