July 15, 2026, 3:17 AM

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের ইতিহাস, রেকর্ড ও পরিসংখ্যান

খেলা প্রতিবেদক
প্রকাশ ১৪ জুলাই, ২০২৬
বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের ইতিহাস, রেকর্ড ও পরিসংখ্যান
বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের ইতিহাস, রেকর্ড ও পরিসংখ্যান

বিশ্বকাপ ২০২৬ এর সেমিফাইনালে উঠে আবারও শিরোপার স্বপ্ন দেখছে ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে নাটকীয় লড়াইয়ে নরওয়েকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে থমাস টুখেলের দল। তবে ফাইনালে ওঠার পথে এবার তাদের সামনে দাঁড়িয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ড খুব বেশি সেমিফাইনাল খেলেনি। এবার নিয়ে চতুর্থবারের মতো শেষ চারের মঞ্চে উঠেছে থ্রি লায়ন্স। আগের তিনটি সেমিফাইনালের গল্পে যেমন আছে একমাত্র বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি, তেমনি রয়েছে দুটি হৃদয়ভাঙা বিদায়ের কষ্টও। এক নজরে জেনে নেওয়া যাক , বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের ইতিহাস, রেকর্ড ও পরিসংখ্যান ।

১৯৬৬: ওয়েম্বলিতে জন্ম নেয় ইংল্যান্ডের সোনালি অধ্যায়

ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে সবচেয়ে স্মরণীয় বছর নিঃসন্দেহে ১৯৬৬। নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে সেমিফাইনালে পর্তুগালের মুখোমুখি হয়েছিল আলফ র‍্যামসের দল। সেই ম্যাচে পুরো আলো কেড়ে নেন কিংবদন্তি মিডফিল্ডার ববি চার্লটন। তাঁর জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। পর্তুগালের হয়ে শেষ দিকে ইউসেবিও পেনাল্টি থেকে একটি গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি তারা।

১৯৬৬ ওয়েম্বলিতে জন্ম নেয় ইংল্যান্ডের সোনালি অধ্যায়
বিশ্বকাপে সেমিফাইনালে পর্তুগালের মুখোমুখি হয়েছিল আলফ র‍্যামসের দল

এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে ইংল্যান্ড। পরে ওয়েম্বলিতেই অতিরিক্ত সময়ে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে ইতিহাসের একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতে নেয় থ্রি লায়ন্স।

১৯৬৬ সেমিফাইনাল পরিসংখ্যান

  • প্রতিপক্ষ: পর্তুগাল
  • ফল: ইংল্যান্ড ২-১ পর্তুগাল
  • গোল: ববি চার্লটন (২), ইউসেবিও (১)
  • ভেন্যু: ওয়েম্বলি স্টেডিয়াম, লন্ডন

১৯৯০: টাইব্রেকারে থেমে যায় স্বপ্ন

২৪ বছর পর আবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছায় ইংল্যান্ড। ইতালিতে অনুষ্ঠিত ১৯৯০ বিশ্বকাপে প্রতিপক্ষ ছিল পশ্চিম জার্মানি। আন্দ্রেয়াস ব্রেমের ফ্রি-কিক থেকে পিছিয়ে পড়লেও গ্যারি লিনেকারের গোলে সমতায় ফেরে ইংল্যান্ড।

১৯৯০ টাইব্রেকারে থেমে যায় স্বপ্ন
ইতালিতে অনুষ্ঠিত ১৯৯০ বিশ্বকাপে প্রতিপক্ষ ছিল পশ্চিম জার্মানি

অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই ঘটে ইংল্যান্ডের অন্যতম বেদনাদায়ক মুহূর্ত। স্টুয়ার্ট পিয়ার্স ও ক্রিস ওয়াডলের শট মিসে ৪-৩ ব্যবধানে জয় পায় পশ্চিম জার্মানি।

এই ম্যাচের আরেকটি স্মরণীয় দৃশ্য ছিল পল গ্যাসকয়েনের কান্না। হলুদ কার্ড দেখায় ফাইনালে উঠলেও তিনি খেলতে পারতেন না, এই উপলব্ধিতেই মাঠেই আবেগে ভেঙে পড়েছিলেন ইংলিশ তারকা। সেই ছবি আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আবেগঘন মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।

ক্রোয়েশিয়া ২-১ ইংল্যান্ড (অতিরিক্ত সময়ে) – রাশিয়া বিশ্বকাপ ২০১৮

রাশিয়া বিশ্বকাপে গ্যারেথ সাউথগেটের নেতৃত্বে নতুন করে আশার আলো দেখেছিল ইংল্যান্ড। সেমিফাইনালে ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে কিয়েরান ট্রিপিয়ারের দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ক্রোয়েশিয়া।

ক্রোয়েশিয়া ২-১ ইংল্যান্ড  - রাশিয়া বিশ্বকাপ ২০১৮
ক্রোয়েশিয়া ২-১ ইংল্যান্ড – রাশিয়া বিশ্বকাপ ২০১৮

ইভান পেরিসিচ সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে মারিও মানজুকিচ গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে দেন। ফলে ৫২ বছর পর বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্ন আবারও ভেঙে যায়।

বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের রেকর্ড

বিশ্বকাপ প্রতিপক্ষ ফলাফল
১৯৬৬ পর্তুগাল জয় (২-১)
১৯৯০ পশ্চিম জার্মানি টাইব্রেকারে হার (১-১, ৩-৪)
২০১৮ ক্রোয়েশিয়া অতিরিক্ত সময়ে হার (১-২)

১৫ জুলাই বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও আর্জেন্টিনা

বিশ্বকাপ ২০২৬ এ কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নরওয়েকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে। এখন দুই ফুটবল পরাশক্তির লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স অথবা স্পেনের।

১৫ জুলাই বিশ্বকাপ সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও আর্জেন্টিনা

ইতিহাস কি এবার বদলাবে?

বিশ্বকাপে ইংল্যান্ডের একমাত্র শিরোপা এসেছে প্রায় ছয় দশক আগে। এরপর কয়েকবার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সেমিফাইনালের বাধা টপকানো সম্ভব হয়নি। থমাস টুখেলের অধীনে দলটি এখন অনেক বেশি সংগঠিত ও আত্মবিশ্বাসী। তবে সামনে রয়েছে আর্জেন্টিনার মতো অভিজ্ঞ ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দল।

তাই ২০২৬ সালের এই সেমিফাইনাল শুধু একটি ম্যাচ নয়; এটি ইংল্যান্ডের জন্য ইতিহাস নতুন করে লেখার সুযোগ।

বিশ্বকাপে ইংল্যান্ডের সেমিফাইনাল এক নজরে
  • প্রথম সেমিফাইনাল ১৯৬৬
  • একমাত্র সেমিফাইনাল জয় ১৯৬৬ (পর্তুগালের বিপক্ষে ২-১)
  • টাইব্রেকারে বিদায় ১৯৯০ (পশ্চিম জার্মানির বিপক্ষে)
  • অতিরিক্ত সময়ে বিদায় ২০১৮ (ক্রোয়েশিয়ার বিপক্ষে)
  • ২০২৬ সেমিফাইনাল প্রতিপক্ষ আর্জেন্টিনা
  • লক্ষ্য ১৯৬৬ সালের পর আবার বিশ্বকাপ ফাইনালে ওঠা


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com