July 22, 2026, 4:05 AM

ফেডারেশন কাপের সেমিতে মোহামেডান

খেলা প্রতিবেদক
প্রকাশ ২ এপ্রিল, ২০২৪

ফেডারেশন কাপের সেমিফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান। মঙ্গলবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে শেখ রাসেলকে হারিয়ে তারা সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে।

জয় পেলেও ম্যাচের শুরুটা মোটেও মোহামেডানের পক্ষে ছিল না। বরং শেখ রাসেল দারুণ অবস্থায় ছিল। প্রথম মিনিটেই গোল পেয়েছিল তারা। ফ্রি কিক থেকে দারুণ এক হেডে গোল করেন সিকু সিল্লা। মাত্র ২৬ সেকেন্ডে গোলটি পায় তারা।

প্রথম মিনিটে হজম করা এই গোল প্রথমার্ধে শোধ করতে পারেনি মোহামেডান। শেখ রাসেল যখন সেমির স্বপ্ন দেখছে তখন মোহামেডান তখন খেলায় ফেরে। ৭০ মিনিটের সময় উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফফরভ জোরালো শটে লক্ষ্যভেদ করে সমতায় ফেরান। সমতায় ফেরার পর মোহামেডানের আক্রমণের গতি আরো তীব্র হয়। অবশেষে ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোলের দেখা পায় তারা। মূল্যবান এই গোলটি করেন জাফর ইকবাল।

টুর্নামেন্টের পরবর্তী কোয়ার্টার ফাইনাল আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত। এদিন প্রতিদ্বন্দ্বিতা করবে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জ। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com