July 20, 2026, 5:15 AM

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে টপকে গেলেন এমবাপ্পে

খেলা প্রতিবেদক
প্রকাশ ১৯ জুলাই, ২০২৬
মেসিকে টপকে গেলেন এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসি

মেসির চোখ রেকর্ড তৃতীয় গোল্ডেন বলে

স্পেনের বিপক্ষে রবিবারের হাইভোল্টেজ ফাইনালের আগে বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে টপকে গেলেন এমবাপ্পে তবে, রেকর্ড তৃতীয়বারের মতো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জেতার লড়াইয়ে ফেভারিট হিসেবে টিকে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ফ্রান্সের ৬-৪ ব্যবধানের রোমাঞ্চকর হারের ম্যাচে জোড়া গোল করেন এমবাপ্পে। এর ফলে চলতি টুর্নামেন্টে তার মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। অন্যদিকে মেসির গোল সংখ্যা বর্তমানে ৮টি। গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে ছুঁতে হলে ফাইনালে মেসিকে অন্তত দু’টি গোল করতে হবে, আর ছাড়িয়ে যেতে হলে প্রয়োজন হ্যাটট্রিক বা তিনটি গোল।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে মেসি ও এমবাপ্পে দুজনেই ৮টি করে গোল নিয়ে টাই অবস্থায় ছিলেন। তবে একটি অ্যাসিস্ট বেশি থাকায় টাইব্রেকার নিয়মে মেসি এগিয়ে ছিলেন।

মেসি যদি শেষ পর্যন্ত গোল্ডেন বুট নাও পান, তবুও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জেতার ক্ষেত্রে তাকেই সবচেয়ে বড় দাবিদার মনে করা হচ্ছে। ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। এর আগে ২০১৪ এবং ২০২২ সালে গোল্ডেন বল জিতে ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে এই পুরস্কার দুইবার নিজের করে নিয়েছেন তিনি।

আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি মেসির প্রশংসা করে বলেন, “সে নিজেই ইতিহাস। সে একজন লিজেন্ড।”

মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ড আটটি ব্যালন ডি’অর থাকলেও বিশ্বকাপের ‘গোল্ডেন বুট’ এখনো তার ঝুলিতে আসেনি।

অন্যদিকে ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্স রানার্সআপ হলেও এমবাপ্পে গোল্ডেন বুট জিতেছিলেন। এবার ১০ গোল করার মাধ্যমে ১৯৭০ সালে জার্মানির গার্ড মুলারের পর প্রথম খেলোয়াড় হিসেবে একটি একক বিশ্বকাপে ১০ গোল করার অনন্য কীর্তি গড়লেন এই ফরাসি ফরোয়ার্ড।

যদি মেসি গোলসংখ্যায় এমবাপ্পেকে ছাড়িয়ে যেতে পারেন এবং আর্জেন্টিনা শিরোপা জেতে, তবে ২০০২ সালে ব্রাজিলের রোনালদোর পর প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপজয়ী দলের সদস্য হয়ে গোল্ডেন বুট জেতার কীর্তি গড়বেন তিনি।

গোল্ডেন গ্লাভস

ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন দলেও ব্যক্তিগত পুরস্কারের বড় দাবিদার রয়েছে। টুর্নামেন্টে সাত ম্যাচে মাত্র ১টি গোল হজম করা গোলরক্ষক উনাই সিমন গোল্ডেন গ্লাভসের অন্যতম ফেভারিট। এছাড়া ১৯ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড ইয়ামিন লামাল টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের (অনূর্ধ্ব-২১) পুরস্কারের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন।

উল্লেখ্য, ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের তৈরি করা সংক্ষিপ্ত তালিকা থেকে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ভোটের ভিত্তিতে গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস এবং সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জয়ী নির্ধারণ করা হবে।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com