July 22, 2026, 4:28 PM

মারিয়ার গোলে সমতায় ফিরল আর্জেন্টিনা

খেলা প্রতিবেদক
প্রকাশ ২৭ মার্চ, ২০২৪

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফিরেছে। ডি মারিয়ার দারুণ ফ্রি কিক গোলে সমতায় ফেরায় বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে প্রথমার্ধের ৩৪ মিনিটে গোল হজম করা কোস্টারিকার বিপক্ষে পিছিয়ে পড়েছিল তারা।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি আগেই এ ম্যাচে একাধিক পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছিলেন। সে অনুসারে দলে একাধিক পরিবর্তন আনেন। গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজকে একাদশের বাইরে রাখা হয়েছে। ফলে অভিষেক হয়েছে ওয়াল্টার বেনিতেজের।

রক্ষণভাগেও দুই পরিবর্তন এনেছেন স্ক্যালোনি। পরিবর্তন রয়েছে মাঝমাঠ ও আক্রমণভাগেও। এমনিতেই অধিনায়ক লিনওনেল মেসি নেই। এবার ডি পল ও পারাদেসকে বাইরে রাখা হয়েছে। তাদের পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে ম্যাক অ্যালিস্টার ও গার্নাচোকে। প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়েছেন গার্নাচো। দারুণ খেলা উপহার দিয়ে চলেছেন তিনি।

আক্রমণভাগে লাউতারো মার্টিনেজও একাদশের বাইরে। তার পরিবর্তে খেলছেন হুলিয়ান আলভারেজ।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com