July 22, 2026, 4:01 AM

বাংলাদেশ ১৮৮ রানে গুটিয়ে গেল

খেলা প্রতিবেদক
প্রকাশ ২৩ মার্চ, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংস ১৮৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলে ৯২ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিক দল। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার রান ছিল ২৮০।

গতকাল শুক্রবার সিলেটে শুরু হওয়া প্রথম টেস্টের শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। শুরুর সেশনের পর গত চার সেশনে বাংলাদেশ ব্যাকফুটে রয়েছে। কেননা শুরুতে ৫৭ রানে শ্রীলঙ্কার ৫ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশের বোলাররা। তারপর থেকে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের জোড়া সেঞ্চুরি করেন। তাদের সেঞ্চুরিতে শুরুর বিপর্যয় সত্ত্বেও শ্রীলঙ্কা স্কোরবোর্ডে ২৮০ রান দাঁড় করায়।

শ্রীলঙ্কাকে তিনশ রানের আগে গুটিয়ে দিয়ে যে স্বস্তিতে ছিল দিন শেষে তা আর থাকেনি বাংলাদেশের। কেননা ৩২ রান করতেই ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনের শুরুতেও একই অবস্থা। ইনিংস শেষ হওয়ার আগ পর্যন্ত তা অব্যাহত ছিল। শেষের দিকের ব্যাটারটা একটু ঘুরে না দাঁড়ালে বাংলাদেশের অবস্থা আরো নাজুক হতে পারতো।

শেষ দিকের দুই ব্যাটার খালেদ আহমেদ ২৮ বলে স্কোর বোর্ডে ২২ রান যোগ করেন। আর শরিফুল ইসলাম করেছেন ২১ বলে ১৫ রান। এর আগে দিনের শুরুতে দলের বিপদ বাড়িয়ে দেন আগের দিন ৯ রানে অপরাজিত থাকা ওপেনার মাহমুদুল হাসান জয়। এদিন মাত্র ৩ রান যোগ করে বিদায় নেন তিনি। একটু পরেই তাকে অনুসরণ করেন নতুন ব্যাটার শাহাদত হোসেন (১৮)।

বাংলাদেশের ইনিংসের বড় রান ৪৭ এসেছে তাইজুল ইসলামের ব্যাট থেকে। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের ২৫ রান ছিল উল্লেখযোগ্য।

শ্রীলঙ্কার সফর বোলার ছিলেন বিশ্ব ফার্নান্ডো। ৪৮ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া কাসুন রাজিথা ও লাহিরু কুমারা তিনটি করে উইকেট নিয়েছেন।


এই ক্যাটাগরির আরো খবর
Theme Created By ThemesDealer.Com